গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চায় ইরান

    নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চায় ইরান

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বকাপে অংশগ্রহণকে ঘিরে ফিফার কাছে নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। 

    এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান দলের সফর নির্বিঘ্ন করতে এমন নিশ্চয়তা দেওয়া জরুরি।তার ভাষায়, আমাদের সফরের জন্য একটি নিশ্চয়তা দরকার। আমেরিকা যেন আমাদের কোনো রাষ্ট্রীয় প্রতীক বা সামরিক প্রতিষ্ঠান, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে ,আইআরজিসি-কে অপমান না করে।তাজ আরো স্পষ্ট করে বলেছেন, ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্টের আয়োজক সংস্থা ফিফা, আমেরিকা বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়। তার দাবি, যদি কোনো দেশ বিশ্বকাপের আয়োজক হতে চায়, তাহলে অংশগ্রহণকারী দেশের প্রতি সম্মান দেখানো বাধ্যতামূলক। তিনি বলেছেন, ইরানের সামরিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের অসম্মানজনক আচরণ মেনে নেওয়া হবে না।সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার পরই তাজ এসব কথা বলেছেন। গত সপ্তাহে ইরানের একটি ফুটবল প্রতিনিধিদল কানাডায় প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। ওই দলে তিনি নিজেও ছিলেন। তাদের অভিযোগ, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে।পরে কানাডা সরকার জানায়, আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাজের ভিসা বাতিল করা হয়। তখন তিনি বিমানে ছিলেন। উল্লেখ্য, কানাডা ও আমেরিকা,দু দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

    এই ঘটনার পর ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে একটি চিঠি দেন। সেখানে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদলকে সুইজারল্যান্ডের জুরিখে আমন্ত্রণ জানান।