গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন হিমন্ত, অসমে ১২ মে শপথ

    মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন হিমন্ত, অসমে ১২ মে শপথ

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স

    আনুষ্ঠানিক ভাবে বুধবার পদত্যাগ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। উল্লেখ্য, অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে জয়ী হয়েছে এনডিএ জোট। ফলে নতুন সরকার গঠন করবে বিজেপিই।

    ১২ মে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অবস্থায় নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপালের অনুরোধে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী থাকছেন হিমন্ত বিশ্ব শর্মাই। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় দফায় হিমন্ত বিশ্ব শর্মাই অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ১২ মে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যপালকে পদত্যাগপত্র দেওয়ার পর হিমন্ত জানিয়েছেন, তাঁর এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। যদিও তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে কাজে চালিয়ে যেতে বলেছেন তিনি। এদিকে,চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে যাওয়ার কথা কেন্দ্রীয় নেতৃত্বের। এর পরেই বিধায়কদের বৈঠকে অসমের নতুন নেতা বাছা হবে। প্রসঙ্গত, ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬টি আসন।

    বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝুলিতে গিয়েছে ১০২টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জিতেছে ২২টি আসনে। প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ দু’টি আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জালুকবাড়ি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন।