গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ইরানকে সাদা পতাকা ওড়ানোর পরামর্শ ট্রাম্পের

    ইরানকে সাদা পতাকা ওড়ানোর পরামর্শ ট্রাম্পের

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের সামরিক ক্ষমতাকে তুচ্ছজ্ঞান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো, কিন্তু আত্মসম্মানে লাগার কারণে তারা তা করছে না।

    হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু ,ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র,পি-শুটার দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেছেন, তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।তিনি বলেছেন,তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে। তবে আমি আপনাদের বলছি, তারা প্রকৃতপক্ষে একটি চুক্তি করতে চায়। যখন নিজের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন কেই–বা চুক্তি করতে চাইবে না?এ সময় ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি এ অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে বলেছেন, এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত। কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না। আমি মনে করি, এটি খুব কার্যকরভাবে কাজ করছে।