গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment মা হওয়ার পর প্রকাশ্যে ক্যাটরিনা

    মা হওয়ার পর প্রকাশ্যে ক্যাটরিনা

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত হয়ে ফ্যানদের নজর কাড়েন এই তারকা দম্পতি।গত বছরের নভেম্বরে তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান।

    এরপর থেকে মাতৃত্বকালীন সময় কাটাতে কিছুটা আড়ালেই ছিলেন ক্যাটরিনা।যদিও এই সময়ের মধ্যে ভিকিকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, তবে ক্যাটরিনাকে জনসমক্ষে দেখা যায়নি দীর্ঘদিন।সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে হাজির হয়ে পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দেন দুজন। ভিকির পরনে ছিল বাদামি জ্যাকেট, আর ক্যাটরিনা ছিলেন কালো ওভারকোটে। অনেকদিন পর প্রিয় অভিনেত্রীকে দেখে ফ্যানরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন, মাতৃত্বের পরও ক্যাটরিনাকে আগের মতোই প্রাণবন্ত ও সুন্দর লাগছে।এর আগে নেহা ধুপিয়ার সঙ্গে এক অনুষ্ঠানে নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ভিকি।

    তিনি জানিয়েছেন,তিন মাস বয়সী সন্তানের জন্য এখনো খুব বেশি কিছু করার সুযোগ না থাকলেও তিনি সন্তানের বড় হয়ে ওঠার সময়টুকু উপভোগ করছেন।