
লালবাজারের পর এ বার বুলডোজার নিয়ে কড়া বার্তা দিয়ে রেখেছে ভবানী ভবনও। জানিয়ে দেওয়া হয়েছে, বুলডোজার নিয়ে কাউকে ভয় দেখানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।
এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে কিছু লোক পরিস্থিতির সুযোগ নিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠে এসেছে। এ অবস্থায় বুধবার বিকেলে রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবন থেকে সাংবাদিক বৈঠকে বসেন ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, গত কয়েক দিনে কয়েক জায়গায় গোলমাল হয়েছে। মঙ্গলবারও হয়েছে। তবে বুধবার সকাল থেকে কোথাও কোনও গোলমালের ঘটনা ঘটেনি। সিদ্ধিনাথ জানিয়েছেন, ভোট পরবর্তী সময়ে মোট ২০০ টি এফআইআর হয়েছে।
তার ভিত্তিতে ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রায় ১ হাজার ১০০ জনকে আঠক করা হয়েছে।





