গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology এআই কনটেন্ট শনাক্তে ইনস্টাগ্রামের ফিচার 

    এআই কনটেন্ট শনাক্তে ইনস্টাগ্রামের ফিচার 

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে নতুন লেবেল নিয়ে পরীক্ষা করছে মেটা। এর মাধ্যমে নির্মাতারা স্বেচ্ছায় তাদের প্রোফাইল ও পোস্টে এআই ব্যবহারের বিষয়টি স্পষ্ট করতে পারবেন।তবে ফিচারটি আপাতত ঐচ্ছিক হওয়ায় প্ল্যাটফর্মটিতে এআই কনটেন্ট শনাক্তের চ্যালেঞ্জটি রয়েই যাচ্ছে।

    অ্যাকাউন্ট-স্তরে নতুন যে লেবেল নিয়ে ইনস্টাগ্রাম পরীক্ষা করছে তার মাধ্যমে নির্মাতারা বা ক্রিয়েটররা নিজেদেরকে ,এআই ক্রিয়েটর হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পাবেন।এ লেবেলটি নির্মাতাদের প্রোফাইলে ও অ্যাপের অন্যান্য জায়গায় তাদের পোস্ট ও রিলের পাশে স্পষ্টভাবে দেখা যাবে, যেখানে লেখা থাকবে,এ প্রোফাইলটি এমন সব কনটেন্ট পোস্ট করে, যা তৈরি বা পরিবর্তন হয়েছে এআই দিয়ে।মেটা বলেছে, এসব নতুন লেবেলের উদ্দেশ্য ইনস্টাগ্রামে এআই স্বচ্ছতার মানদণ্ড আরও উন্নত করা, বিশেষ করে এ নতুন লেবেলের ভাষা মেটার আগের ,এআই ইনফো ব্যাজের তুলনায় বেশি স্পষ্ট।

    আগের ব্যাজগুলোতে কেবল বলা হত, নির্দিষ্ট পোস্টটি এআই টুলের মাধ্যমে তৈরি বা এডিট করা হয়ে থাকতে পারে।তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসব এআই ক্রিয়েটর লেবেল সম্পূর্ণ ঐচ্ছিক। ফলে অনেক ইউজার এখনও এমন সব এআই কনটেন্টের মুখোমুখি হতে পারেন যেগুলোতে কেবল অস্পষ্ট ‘এআই ইনফো’ লেবেল রয়েছে বা কোনো লেবেলই নেই।