গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs চন্দ্রনাথ-র ময়নাতদন্ত চলছে বারাসত মেডিক্যালে

    চন্দ্রনাথ-র ময়নাতদন্ত চলছে বারাসত মেডিক্যালে

    0
    28
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মধ্যমগ্রাম থেকে ময়নাতদন্তের জন্য চন্দ্রনাথ রথ-র দেহ নিয়ে যাওয়া হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ৩ সদস্যের কমিটির তত্বাবধানে চন্দ্রনাথ রথের দেহের পোস্টমর্টেম চলছে।
    একজন বিভাগীয় প্রধান ও দু’জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন এই তিন সদস্যের টিমে। ময়নতদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে মেডিক্যাল কলেজর চিকিৎসকরা। প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছতেই দ্রুততার সঙ্গে শুরু করা হয়েছে ময়নাতদন্ত। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বারাসত হাসপাতালে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। বুধবার রাতে যেখানে চন্দ্রনাথ রথ-কে গুলি করা হয়েছে, সেই এলাকাটি পুরোটা ঘিরে রেখেছে পুলিশ।
    কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও মোতায়েন রয়েছেন ঘটনাস্থলে। চন্দ্রনাথ যে আবাসনে থাকতেন, সেখান থেকে যশোর রোড পর্যন্ত পুরো রাস্তায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে।