গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda বিজেপি সমর্থককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন! 

    বিজেপি সমর্থককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন! 

    0
    34
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদার ইংরেজবাজারে বিজেপি সমর্থককে ফোন করে ডেকে বাড়ির কাছেই নৃশংসভাবে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে খুনের অভিযোগ উঠেছে।

    পুলিশ সূত্রে খবর, মৃত বিজেপি সমর্থক বছর ২৮-র কিশাণ হালদার। পরিবারের অভিযোগ, বুধবার রাতে তাকে কয়েকজন ফোন করে ডাকে। এরপর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তার আরও দুই বন্ধুও আহত হয়েছে। তবে কি কারণে এই খুন তা এখনও জানা যায়নি। অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার তার ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে যেখানে খুন করা হয়েছিল ওই বিজেপি সমর্থককে সেই জায়গায় এখনওপড়ে রয়েছে খুনে ব্যবহৃত বড় আকারের একটি হাঁসুয়া।

    রক্তের দাগ এখনো রয়েছে সেই হাসুয়ায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ।