
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে কোর্টের নেতৃত্বে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
যাতে দোষীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনা যায়। তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে শুভেন্দুর আপ্তসহায়কের হত্যার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় তিনজন তৃণমূল কর্মীর খুনের ঘটনারও নিন্দা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানানো হচ্ছে।
এইসঙ্গে নিন্দা জানানো হচ্ছে আদর্শ আচরণ বিধি কার্যকর থাকা সত্বেও নির্বাচন পরবর্তী হিংসায় গত তিন দিনে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হাতে তিনজন টিএমসি কর্মীর নিহত হওয়ার ঘটনাকেও।






