গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অবৈধ বাংলাদেশি প্রত্যাবর্তনে ঢাকার সহযোগিতা কাম্য : রণধীর 

    অবৈধ বাংলাদেশি প্রত্যাবর্তনে ঢাকার সহযোগিতা কাম্য : রণধীর 

    0
    33
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: খলিলুর রহমানের অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক মন্তব্যের  প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়া দিল্লিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এই ধরণের মন্তব্য করতে শোনা যাচ্ছে।

    এই মন্তব্যগুলি অবশ্যই ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখা উচিত। এর জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। এখনও জাতীয়তা যাচাইয়ের ২৮৬০ টিরও বেশি মামলা বাংলাদেশের কাছে বিচারাধীন রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।

    ভারত আশা করে যে, বাংলাদেশ জাতীয়তা যাচাইয়ের কাজ ত্বরান্বিত করবে। যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭ আসনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর রাজ্যে হয়েছে পালাবদল। তারপরই ভারতের অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক প্রসঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা এমন মন্তব্য করেছিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী।