গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment ইরফান ও বিদ্যার ছবি,দ্য লাস্ট টেন্যান্ট

    ইরফান ও বিদ্যার ছবি,দ্য লাস্ট টেন্যান্ট

    0
    36
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ইরফান খান ও বিদ্যা বালনের ছবি দ্য লাস্ট টেন্যান্ট অবশেষে মুক্তি পেয়েছে। প্রতি বছর ২৯ এপ্রিল দিনটা অন্ধকারের মতো ইরফান-ফ্যান ফলোয়ারদের জন্য। এ বছর তাঁরা দেখতে পাচ্ছেন তরুণ বয়সের ইরফানকে। সার্থক দাশগুপ্ত পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন ইরফান।

    এই ছবিতে রয়েছেন বিদ্যা বালন। ইরফান ও বিদ্যা তাঁদের কেরিয়ারের শুরুর দিকে অভিনয় করেছিলেন এই ছবিতে। প্রায় ২৫ বছর আগে এই ছবির শুটিং হয়েছিল।প্রযোজনা করেছিলেন নীনা ও সার্থক দাশগুপ্ত। এই ছবি বিদ্যা বালনের প্রথম দু-তিনটি কাজের একটি বলেও শোনা যাচ্ছে। এই একটি ছবিতেই কেবল জুটি বেঁধেছিলেন ইরফান ও বিদ্যা। ২৫ বছর ধরে আড়ালে ছিল এই ছবি। অবশেষে ইরফানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তি পেয়েছে এই ছবি। ইউটিউবে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে।কেন এত দিন আটকে ছিল এই ছবি? শোনা যায়, ছবির আসল ফুটেজ হারিয়ে গিয়েছিল। যার ফলে ছবির পরিচালক ও প্রযোজক এই ছবি মুক্তির আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দিনকয়েক আগে হঠাৎই সেই পুরনো ফুটেজের ,ভিএইচএস কপি পুনরুদ্ধার করতে পারেন সার্থক দাশগুপ্ত। তাই নতুন করে ছবিটিকে সাজানোর সুযোগ পান তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, খুবই আনকোরা ছিলেন সেই সময়ে। ওই ছবি তৈরির আগে কারও সহযোগী হিসাবেও কাজ করেন নি। প্রশিক্ষণের স্কুলেও পড়াশোনা করেন নি,তখন ইউটিউব দেখেও শেখার উপায় ছিল না। শুধু একটা সৎ উদ্দেশ্য নিয়ে এই ছবির কাজ শুরু করেছিলেন।

     অবশেষে সেই ছবি পেয়েছেন এবং ইরফানকে উৎসর্গ করছেন।সার্থক জানিয়েছেন, ছবি ফিরে পেয়ে তিনি আরও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এক হারিয়ে যাওয়া স্বপ্ন সত্যি হতে দেখছেন তিনি। ছবিতে ইরফান ও বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন অন্নু খন্ডেলবাল, সৌরভ অগ্রবাল, সতীশ কালরা, আনন্দ মিশ্র প্রমুখ।