গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National মণিপুরে ফের হিংসার ঘটনায় সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী 

    মণিপুরে ফের হিংসার ঘটনায় সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী 

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ফের হিংসার ঘটনা মণিপুরে। এ বার ভারত এবং মায়ানমার সীমান্তে থাকা একাধিক গ্রামে হামলা চালানো হয়েছে। ওই হামলায় আহত হয়েছেন অন্তত ৬ জন। একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

    এই নিয়ে সরব হয়েছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ও। তাঁর দাবি, সীমান্ত-পার থেকে আক্রমণ চালানো হয়েছে। এই ‘বহিরাগত আগ্রাসন’-এর কারণে আতঙ্কের মধ্যে আছেন এলাকার বাসিন্দারা। সীমান্ত এবং এলাকার বাসিন্দাদের রক্ষা করার জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্যের নিরাপত্তাবাহিনীকেও মোতায়েন করার দাবি জানিয়েছেন তিনি।

    জানা গিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার ওই হামলা চালানো হয় মণিপুরের উরখুল এবং কামজং জেলায়। ভারত এবং মায়ানমার সীমান্তে থাকা কামজং জেলার নামলি, ওয়াংলি ও চোরো-সহ অন্যান্য গ্রামে এই হামলা চালানো হয়। এই হামলাকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, সেখানকার আদিবাসী সম্প্রদায়গুলির উপর বহিরাগত আগ্রাসন অব্যাহত আছে। এর ফলে গুরুতর হুমকির সম্মুখীন হচ্ছেন তাঁরা। দৃঢ় সংকল্প ও শক্তিশালী সীমান্ত সুরক্ষার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান না করা হলে, মণিপুরে শান্তি অধরাই থেকে যাবে বলেও মনে করেন তিনি।