গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National নীতীশ মুখ্যমন্ত্রীত্ব ছাড়তেই পুত্র নিশান্তের মন্ত্রী হিসাবে শপথ 

    নীতীশ মুখ্যমন্ত্রীত্ব ছাড়তেই পুত্র নিশান্তের মন্ত্রী হিসাবে শপথ 

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার বৃহস্পতিবার সে রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও ৩১ জন মন্ত্রী বিজেপি-জেডিইউ জোটের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 
    ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ৮৯ জন বিধায়ক নিয়ে একক বৃহত্তম দলের মর্যাদা পাওয়া বিজেপির ১৫ জন মন্ত্রী বৃহস্পতিবার শপথ নেন। শপথের পরে নিশান্ত বলেন, বাবার নির্দেশ মেনে মাননীয় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির নেতৃত্বে কাজ করবেন।
    জেডিইউ-র শীর্ষ নেতারা তার উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করবেন। পূর্ণ সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন এবং তার বাবা বিহারকে উন্নয়নের যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরেই এগিয়ে যাবেন। গত ৮ মার্চ আনুষ্ঠানিক ভাবে নিশান্ত তাঁর বাবা নীতীশের রাজনৈতিক দল জেডিইউ-তে নাম লিখিয়েছিলেন। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরে গত ১৫ এপ্রিল নীতীশ বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। তার পর থেকেই জল্পনা ছিল পুত্র নিশান্তকে দলের তরফে মন্ত্রী করতে পারেন তিনি।