গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আলোচনায় প্রস্তুত পুতিন, ইইউকে নিতে হবে পদক্ষেপ

    আলোচনায় প্রস্তুত পুতিন, ইইউকে নিতে হবে পদক্ষেপ

    0
    43
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে।

    এর আগে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস এক রিপোর্টে জানায়, ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ইউরোপের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। কারণ, বর্তমানে এই আলোচনায় মূল ভূমিকা পালন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্টে আরো বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার সম্ভাবনা রয়েছে।

    তার মতে, এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও সমর্থন আছে। এই রিপোর্ট নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাকে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব সময়ই আলোচনার জন্য প্রস্তুত। তিনি বারবার এ কথা বলেছেন। পেসকভ আরো বলেছেন, ইউরোপ যদি আলোচনায় এগিয়ে যেতে চায়, তাহলে রাশিয়াও প্রস্তুত। তবে ইউরোপীয় দেশগুলো আগে যোগাযোগ বন্ধ করেছিল, তাই প্রথম পদক্ষেপ তাদেরই নিতে হবে।