গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতি এখনও বহাল আছে : ট্রাম্প

    যুদ্ধবিরতি এখনও বহাল আছে : ট্রাম্প

    0
    38
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আমেরিকা ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।

    আর সংঘর্ষের ঘটনাকে কেবল হালকা সংঘাত বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে গভীর রাতে হামলা ও পাল্টা হামলার ঘটনাটি ঘটে। ইরানি বাহিনী ও মার্কিন বাহিনীও এই সংঘাতের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। সেখানে ঘটনাটিকে ইরানি বাহিনী ও শত্রুপক্ষের মধ্যে গুলিবিনিময় হিসেবে বর্ণনা করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, একটি ইরানি ট্যাংকারে আমেরিকার হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাদের দাবি, প্রণালিতে অবস্থানরত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।পরে আমেরিকার সামরিক বাহিনীও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে।

    হরমুজে সংঘর্ষের বিষয়ে এক বিবৃতিতে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড,সেন্টকম জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ কোনও ধরনের উসকানি ছাড়াই ইরানি হামলার মুখে পড়ে। সেন্টকমের দাবি, যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাকস্টন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। তবে কোনও মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছে তারা।