গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু, নিরাপত্তার কড়াকড়ি

    মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু, নিরাপত্তার কড়াকড়ি

    0
    24
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

    কালীঘাট মন্দিরের আদলে ব্রিগেডে শপথগ্রহণের মঞ্চ প্রস্তুত করেছে বিজেপি। মঞ্চে মা কালী, মা দুর্গার ছবি রয়েছে। রয়েছে গঙ্গাসাগরের সাধুদের ছবিও। ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলাদা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো হচ্ছে ব্রিগেডে। বাজছে রবীন্দ্রসঙ্গীত। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাবা শিশির অধিকারী। এছাড়া শুভেন্দুর ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী, তাঁর স্ত্রী সুতপা অধিকারী, তাঁদের কন্যা তিয়ান, ছোট ভাই কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী ও তার স্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।  সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা ও বিজেপির কর্মী সমর্থকরা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে মানুষ বিগ্রেড আসছেন। রাস্তায় সেইসব মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে। কারও হাতে পদ্মফুল, কারও হাতে বিজেপির পতাকা। দূরের জেলা থেকেও অনেকে কলকাতায় এসেছেন শপথগ্রহণের সাক্ষী থাকতে। শনিবার সকাল থেকে ব্রিগেড চত্বরেও ঝালমুড়ির কাউন্টার দেখা যাচ্ছে। অনেকে সকাল থেকেই ঝালমুড়ি খেতে শুরু করেছেন।

    সকাল ১১টায় শপথগ্রহণ শুরু হওয়ার কথা। তার আগেই চলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্সে আসার কথা তাঁর। সেখান থেকে ব্রিগেডে পৌঁছোবেন।