গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ব্রিগেড যেন এক টুকরো ভারত

    ব্রিগেড যেন এক টুকরো ভারত

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিগেডে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির প্রায় পুরো দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা তো উপস্থিত ছিলেনই, দেশের ২১টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ।

    বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন ব্রিগেডের মঞ্চে। যাঁরা প্রচার পর্বে কার্যত বাংলায় চষে বেরিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একসঙ্গে এত সংখ্যক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সমাবেশ কার্যত বিরল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এনডিএ-র শরিক দলগুলোর মধ্যে এলজেপি-র রামবিলাশ পাসোয়ান, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও ছিলেন ব্রিগেডের মঞ্চে।

    ১৯৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গে যে দলই শাসন ক্ষমতায় থেকেছে, জাতীয় রাজনীতিতে তারাই বিরোধী আসনে থেকেছে। তার পর থেকে এই প্রথম কেন্দ্রে এবং রাজ্যে একই দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।