
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির খসড়া ইরানকে পাঠিয়েছেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছ থেকে শনিবার রাতের মধ্যেই আশা করছেন।
৭ এপ্রিল দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। তার পর থেকে দু’দেশকে তেমন বড় কোনও সংঘর্ষে জড়াতে দেখা যায়নি। ঘটনাচক্রে, হরমুজ প্রণালীতে শুক্রবার আমেরিকা এবং ইরান পরস্পরের বিরুদ্ধে পণ্যবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগ তুলেছে।
তেহরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আমেরিকা যদি ইরানি জাহাজে হস্তক্ষেপ করে, তা হলে হরমুজ প্রণালী ও তার আশপাশে যুদ্ধ আবার শুরু হতে পারে। যদিও পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রয়োজনে। উভয় পক্ষ হরমুজ প্রণালীতে বিধিনিষেধও শিথিল করার কথাও বলা হয়েছে প্রস্তাবে। পরবর্তী পর্যায়ে বৃহত্তর চুক্তির জন্য ৩০ দিনের আলোচনার মধ্য দিয়ে এই চুক্তি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।







