গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের আগে ওতামেন্দির নিষেধাজ্ঞা উঠলো 

    বিশ্বকাপের আগে ওতামেন্দির নিষেধাজ্ঞা উঠলো 

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞাটি তুলে নিয়েছে।

    ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা রইল না তার। ৩৮ বছর বয়সী ওতামেন্দির এই কপাল খোলার নেপথ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ,এএফএ-র আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়।এই নিষেধাজ্ঞা ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি না হওয়ায় তা বিশ্বকাপের প্রথম ম্যাচের ওপর এসে পড়ে।এর পরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ,এএফএ এই শাস্তি মুকুবের জন্য ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন গ্রহণ করায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আলবিসেলেস্তেরা।

    এই ডিফেন্ডার বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পর তিনি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে যোগ দিতে পারেন।