
বাংলায় প্রথমবার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্রজয়ন্তীতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ব্রিগেডে উপস্থিত ছিলেন টলি স্টাররা।
প্রসেনজিৎ থেকে মমতা শঙ্কর, জিৎ থেকে যিশু। মঞ্চে ছিলেন মিঠুন চক্রবর্তীও। শপথ অনুষ্ঠানে এসেছিলেন অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক, কৌশিক রায়, সংঘমিত্রা ভট্টাচার্যরা।
ব্রিগেজের জনস্রোতে কার্যত মিশে গিয়েছিলেন সেলিব্রিটিরা। প্রত্যেকেই বলছেন নতুন সরকারের থেকে অনেক প্রত্যাশা রয়েছে। বিশেষ করে সুশাসন।







