গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International বিদেশি হানায় কিমের মৃত্যুতে পাল্টা পরমাণু হামলা!

    বিদেশি হানায় কিমের মৃত্যুতে পাল্টা পরমাণু হামলা!

    0
    35
    ছবি সৌজন্যে : এক্স
    যদি কোনও বিদেশি রাষ্ট্রের হামলায় প্রশাসক কিম জং উনের মৃত্যু হয়, তা হলে পরমাণু হামলা চালাতে পিছপা হবে না উত্তর কোরিয়া। সে দিক থেকে পরমাণু হামলা চালাতে যাতে কোনও রকম নীতিগত বাধার মুখে পড়তে না হয়, তাই আগেভাগেই পরমাণু নীতিতে বদল এনে বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করল উত্তর কোরিয়া।
    ওই প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে পরমাণু নীতিতে বদলের বিষয়টি উত্থাপন করা হয়। তাতে সিলমোহর দেন প্রশাসনিক কর্তারা। তার পরই পরমাণু নীতিতে পাকাপাকি ভাবে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত নীতি অনুযায়ী, দেশের পরমাণু অস্ত্রভান্ডারের পুরোটাই নিয়ন্ত্রণ করবেন প্রশাসক কিম। কিমের উপর যদি হামলা হয়, তা হলে দেশ কী ভাবে তার জবাব দেবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে সংশোধিত নীতিতে।