গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভিসিকে-র সমর্থনে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়!

    ভিসিকে-র সমর্থনে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়!

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স
    তামিলনাড়ুর রাজনীতিতে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার মিলিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়ে শপথের পথ কার্যত পরিষ্কার হয়ে গেল তামিলগা ভেত্রি কাজগমের।
    সূত্রের খবর, বিদুথলাই চিরুথাইগল কাচি অর্থাৎ ভিসিকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে বিজয়ের জোটকে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি ওই দল। বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল বিজয়ের দল। ১০৮টি আসন জিতেছিল টিভিকে। তবে বিজয় নিজে দু’টি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে।
    ফলে বর্তমানে দলের বিধায়ক সংখ্যা ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ জন বিধায়কের সমর্থন। এর আগেই বিজয়ের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস, সিপিআই এবং সিপিএম। কংগ্রেসের পাঁচ এবং বামেদের চার বিধায়ক নিয়ে জোটের শক্তি পৌঁছেছিল ১১৬-তে। ভিসিকে-র দুই বিধায়কের সমর্থন মেলায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৮-তে। সূত্রের খবর, বাম দলগুলি নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস কিছু শর্ত রেখেছে। মন্ত্রিসভায় দু’টি মন্ত্রক চেয়েছে তারা। অন্যদিকে বামেরা সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থনের পথেই হাঁটছে।