গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নাশকতা! ৯ জঙ্গি গ্রেফতার, হাই অ্যালার্ট দিল্লিতে 

    নাশকতা! ৯ জঙ্গি গ্রেফতার, হাই অ্যালার্ট দিল্লিতে 

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স
    নাশকতার আশঙ্কাতে এবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। পাশাপাশি বিজেপির সদর দফতর চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করেছে পুলিশ। অন্য সরকারি প্রতিষ্ঠানগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
    বসানো হয়েছে ব্যারিকেড এবং রাস্তায় যাতায়াত করা গাড়িগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। সূত্র মারফত খবর, সন্ত্রাসবাদী হামলার বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী দিল্লি জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
    দিল্লি পুলিশের পাশাপাশি অন্য নিরাপত্তা বাহিনীও রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে নজরদারি বৃদ্ধি করেছে। মধ্য দিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর এবং জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা হওয়ার আশঙ্কা রয়েছে — এমন সতর্কবার্তা এসেছে গোয়েন্দা সংস্থাগুলির কাছে। গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নিয়ে হামলা, গোলাগুলি এবং পরিকল্পিত হামলার আশঙ্কাও করছে নিরাপত্তা বাহিনীগুলি।