গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল ভারতের

    অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল ভারতের

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স
    একাধিক পরমাণু বোমা ছুড়তে সক্ষম আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে ভারতে। শুধু পরমাণু বোমা নয়, একসঙ্গে অন্য যে কোনও ঘাতক অস্ত্রই অগ্নি-৫ সঠিক জায়গায় নিশানা করতে পারে।
    দেশীয় প্রযুক্তির মাধ্যমে দেশেই তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা হয়। সব লক্ষ্যবস্তুতেই সফল ভাবে নিশানা করা গিয়েছে।
    এই সাফল্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে একাধিক স্বয়ংক্রিয় ভাবে নিশানাযোগ্য রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি। কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে তা হানা দিতে পারে। ওড়িশা থেকে পরীক্ষামূলক ভাবে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশে নিশানা করা হয়েছিল এই অগ্নি ৫-এর মাধ্যমে। এই সফল পরীক্ষার ফলে প্রতিরক্ষায় ভারতের অবস্থান আরও মজবুত হল বলে মনে করা হচ্ছে।