গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ থালাপতি বিজয়-র 

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ থালাপতি বিজয়-র 

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    টানা পাঁচ দিন ধরে নানা জল্পনা, নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন থালাপতি বিজয়।  রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর শপথবাক্য পাঠ করিয়েছেন থালাপতি বিজয়কে।

    চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে কাল ট্রাউজার, শাদা শার্ট, কালো ব্লেজার গায়ে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন বিজয়। হাততালিতে ফেটে পড়েছে স্টেডিয়াম। বিজয়ের সঙ্গে শপথ গ্রহণ করেছেন আরও ন’জন বিধায়ক। শপথ নিয়েছেন নির্মলকুমার। তিনি বিজেপি ছেড়ে টিভিকে-তে যোগ দিয়েছিলেন। শপথ নিয়েছেন আনন্দ এবং ভেঙ্কটরামনন। আনন্দ টিভিকে-র সাধারণ সম্পাদক। শপথ নিয়েছেন টিভিকে-র মুখ্য সমন্বয়ক সেঙ্গোত্তাইয়ান। পাশাপাশি বিজয়ের পরেই শপথ নিয়েছেন আধব অর্জুন। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, টিভিকে-কে সমর্থন জানানো বাম দলের নেতারা, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রধান। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ১৯৬৭ সাল থেকে ডিএমকে কিংবা এডিএমকে-র হাতেই গিয়েছে সে রাজ্যের রাশ। এই প্রথম ওই দুই দলের বাইরে কোনও নতুন দলের উত্থান হল তামিলনাড়ুতে।

    তামিলনাড়ুর নব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন , ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চিত্তাকর্ষক জয়ের জন্য তামিলগা ভেট্রি কাঝাগাম টিভিকেকে আন্তরিক অভিনন্দন জানাই। এই রায় তামিলনাড়ুর মানুষের আশা-আকাঙ্খা, আস্থা এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। তিনি  আশাবাদী যে তাঁর নেতৃত্বে তামিলনাড়ু প্রগতি, কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে।