গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখের জন্যই মেট গালায় করণ

    শাহরুখের জন্যই মেট গালায় করণ

    0
    37
    ছবি সৌজন্যে : এক্স

    মেট গালা-২০২৬-এ অভিষেক ঘটিয়ে নতুন ইতিহাস গড়লেন বলিউড নির্মাতা করণ জোহর। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন মঞ্চে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে রেড কার্পেটে হাঁটার পর আবেগঘন এক স্বীকারোক্তিতে তিনি কৃতিত্ব দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান-কে।

    এক সাক্ষাৎকারে করণ বলেছেন, শাহরুখ তাঁর ক্যারিয়ারের বিশাল একটি অংশ। তাঁর প্রথম পাঁচটি সিনেমা তার সঙ্গে করেছেন। করণ বলেছেন,আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তার কারণেই। গত বছর সে এসেছিল, আর এ বছর আমি এলাম। মনে হচ্ছে জীবন যেন একটা পূর্ণ বৃত্ত সম্পন্ন করল। এদিকে,মেট গালায় করণের উপস্থিতি ছিল নজরকাড়া।বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা-র ডিজাইন করা বিশেষ পোশাকে হাজির হন তিনি। এই পোশাকে ফুটে ওঠে কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মার শিল্পকর্মের অনুপ্রেরণা। করণ জানান, এটি ছিল ভারতীয় শিল্প ও ঐতিহ্যের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি।নিজের লুক নিয়ে কথা বলতে গিয়ে করণ বলেছেন, এটির পুরো কৃতিত্ব মনীশ মালহোত্রার।তিনি শুধু অসাধারণ ডিজাইনারই নন, আমার খুব কাছের বন্ধুও। এই পোশাক রাজা রবি বর্মার গৌরবময় শিল্পকর্মকে সম্মান জানায়।

    ফ্যাশন ও সিনেমার সম্পর্ক নিয়েও কথা বলেছেন নির্মাতা করণ জোহর। তার মতে, ফ্যাশন সবসময়ই তার সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। গল্প ও চরিত্রের মধ্য দিয়ে তিনি বরাবরই ফ্যাশনের ছাপ তুলে ধরার চেষ্টা করেছেন।উল্লেখ্য, করণ জোহর ও শাহরুখ খানের বন্ধুত্ব এবং কাজের সম্পর্ক বহু বছরের। কুচ কুচ হোতা হ্যায় থেকে শুরু করে কাভি খুশি কাভি গাম, কাভি আলভিদা না কেহনা এবং মাই নেম ইজ খান-এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন করণ-শাহরুখ জুটি।