
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সোমবার প্রথম প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, ডেপুটি সচিব। এমন একঝাঁক আমলাকে নিয়ে নবান্ন সভাঘরে মিলিত হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ওই দিন পরপর তিনটি বৈঠক করবেন তিনি। পর্যালোচনা বৈঠকের পর জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করার কথা শুভেন্দুর। তারপর বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। একসঙ্গে ৬২ জন আমলা, প্রশাসনিক আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। এদের বেশিভাগই পূর্বতন সরকারের কোনও না কোনও মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে।
ব্যক্তিগত সচিব করা হয়েছে শান্তনু বালাকে। এদিকে নবান্ন সভাঘরে বৈঠকের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা।








