গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata মাছ উৎসবে দিলীপ-তাপস, তোপ মমতাকে

    মাছ উৎসবে দিলীপ-তাপস, তোপ মমতাকে

    0
    38
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটের পরেও চর্চায় মাছ রাজনীতি। আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মাছ উৎসবে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব হয়েছেন দিলীপ ঘোষ, তাপস রায়।
    মমতার মিথ্যচার মানুষকে বিভ্রান্ত করেছে। বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ না এলে বাঙালিরা মাছ খেতে পারতেন না। ডিমও জুটত না। ১৫ বছর ক্ষমতায় থাকলেও বাঙালিদের অন্যতম প্রিয় খাদ্য মাছের জোগান নিয়ে কোনও সদিচ্ছাই ছিল না। মাছ বা ডিমে বাঙালিকে সয়ংসম্পূর্ণ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই রোজগারের ব্যবস্থাও করেননি। আক্রমণ করে বিজেপি বিধায়ক তাপস রায় বলেছেন মাছ এতদিন খেত সিন্ডিকেট তোলাবাজরা, এবার সব বাঙালি যাতে মাছে ভাতে থাকে তার ব্যবস্থা করবে বিজেপি।
    অন্যদিকে দিলীপ ঘোষ বলেছেন কথা নয়, কাজে করে দেখাতে চায় বিজেপি। তাই বিজেপি কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ ভাত খাওয়াচ্ছে। তাও আবার বাংলার মাছ দিয়ে, অন্ধ্রের মাছ দিয়ে নয়।