গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মোদীর জ্বালানি নিয়ন্ত্রণ বার্তায় তোপ কংগ্রসের

    মোদীর জ্বালানি নিয়ন্ত্রণ বার্তায় তোপ কংগ্রসের

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে আমজনতাকে জ্বালানি ব্যবহারে সংযমী হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে পাল্টা তোপ দেগে কংগ্রেসের বক্তব্য, দেশকে জ্বালানি সুরক্ষা দিতে ব্যর্থ হয়ছে কেন্দ্র সরকার। এখন দেশের সাধারণ নাগরিকের উপর দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।
    এই বক্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এক্স পোস্টে লিখেছেন, নরেন্দ্র মোদী জনগণের কাছে ত্যাগের দাবি করেছেন – সোনা কিনবেন না, বিদেশে যাবেন না, কম পেট্রোল ব্যবহার করুন, সার ও রান্নার তেল কমান, মেট্রোতে যাতায়াত করুন, বাড়ি থেকে কাজ করুন। এগুলো কোনো উপদেশবাণী নয় – এগুলো ব্যর্থতার প্রমাণ। দেশ চালানো এখন আর একজন আপোষকামী প্রধানমন্ত্রীর নাগালের মধ্যে নেই।
    সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল মন্তব্য করেছেন, গত তিন পাশ ধরে যুদ্ধ চলছে, এর পরেও দেশের জ্বালানি সুরক্ষার বিষয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনাই নেই বিজেপি সরকারের কাছে। বেনুগোপাল বলেছেন, ইরান-আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার তিন মাস পরেও ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী এখনও দিশেহারা। যোগ করেছেন, এই বৈশ্বিক সংকটে অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ নাগরিকদের অসুবিধায় ফেলছেন, তা নির্লজ্জ, বেপরোয়া এবং চূড়ান্তভাবে অনৈতিক।