গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ১০০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, বেহাল নিফটি

    ১০০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, বেহাল নিফটি

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ার সংকটের জেরে ফের রক্তক্ষরণ দেশের শেয়ারবাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় ১ হাজার পয়েন্টের বেশি পড়েছে সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটি ফিফটিও।
    জানা যাচ্ছে, নতুন করে ব্যারেল পিছু অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরেই কোপ পড়েছে দালাল স্ট্রিটে। সোমবার বাজার খোলার পরই সকাল ৯.৪০ নাগাদ বিএসই সেনসেক্স ১০১৬.৬২ পয়েন্ট কমে ৭৬ হাজার ৩১১.৫৭ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে এনএসই নিফটি ২৯৭ পয়েন্ট কমে ২৩ হাজার ৮৭৯.১৫ পয়েন্টে লেনদেন হচ্ছিল।
    এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ৯৬৩.২০ পয়েন্ট অর্থাৎ ১.২৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩৬৪.৯৯ তে। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। রিপোর্ট বলছে, নিফটি ২২৭.৬০ পয়েন্ট অর্থাৎ ০.৯৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৪৮.৫৫তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট পতন দেখা গিয়েছে। ৫৪৩.৪০ পয়েন্ট অর্থাৎ ০.৯৮ শতাংশ নেমে বর্তমানে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৫৪ হাজার ৭৬৭.১৫-তে।