গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

    বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শেষ পর্যন্ত সব আশঙ্কা পেছনে ফেলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ২০২৬ বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিলেন নেইমার জুনিয়র। এদিকে চোটের কারণে ছিটকে গেছেন ব্রাজিলের উদীয়মান ফরোয়ার্ড এস্তেভাও।

    আনচেলত্তির ঘোষিত দলে জায়গা হয়নি চেলসির তরুণ তারকার। বলা হয়েছে, ফিফার কাছে জমা দেওয়া ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম থাকলেও এস্তেভাওকে রাখা হয়নি।১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুতে পেশির চোট পান এস্তেভাও। শুরুর দিকে আশা করা হয়েছিল, ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এস্তেভাও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। তবে ব্রাজিল ও চেলসির মেডিক্যাল দল শেষ পর্যন্ত তার একশোভাগ ফিটনেসের নিশ্চয়তা দিতে পারেনি। রিপোর্ট অনুযায়ী, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুব কম।গত সপ্তাহে চিকিৎসার জন্য প্রাক্তন ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল বলেও জানা গেছে। ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মে’র মধ্যে সব দলকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। যদিও এই তালিকা প্রকাশ করা হয় না, তবে এখান থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করতে হয়।এদিকে ৩৪ বছর বয়সী নেইমার আবারও বিশ্বকাপে ফেরার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন।ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ফরোয়ার্ডকে প্রাথমিক দলে রেখেছেন আনচেলত্তি।

    উল্লেখ্য,আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর দলের হয়ে ৭৯ গোল করা নেইমার কোনো স্কোয়াডেই ছিলেন না। ফলে তার প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।