গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda বিএসএফকে জমি দেওয়ার ঘোষণায় খুশি সীমান্তের মানুষজন

    বিএসএফকে জমি দেওয়ার ঘোষণায় খুশি সীমান্তের মানুষজন

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রী হয়েই বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেওয়ার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় খুশি সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা।

    মালদার হবিবপুরের ধুমপুর জোত কুবের এলাকার কৃষকরা কাঁটাতারের জন্য জমি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তাঁদের বক্তব্য আগের সরকার বহুবার জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণও করেছিল। তার মধ্যে কিছুজন টাকা পেয়েছেন বাকিরা টাকা পাননি বলে অভিযোগ। তাঁদের কথায় দেশের সুরক্ষায় জমি দিতে তাঁরা প্রস্তুত। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ কাঁটাতারের বেড়া না থাকায় রাতের অন্ধকারে বাংলাদেশের দুষ্কৃতীরা এপারে এসে ফসল, গবাদি পশু লুঠ করে নিয়ে যেত।

    পাশাপাশি বিভিন্ন পাচারচক্রও চলত। কাঁটাতার বসলে এই চিন্তা দূর হবে, পাশাপাশি তাঁরাও সুরক্ষিত থাকবেন বলে আশাবাদী বাসিন্দারা।