গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ইন্ডাস্ট্রি করতে আর কাউকে টাকা নয়, শিল্পপতিদের অভয় শমীকের

    ইন্ডাস্ট্রি করতে আর কাউকে টাকা নয়, শিল্পপতিদের অভয় শমীকের

    0
    13
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ইন্ডাস্ট্রি করতে আর কোনও রাজনৈতিক দল টাকা চাইবে না। মঙ্গলবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে শিল্পপতিদের কার্যত অভয়বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য।

    তৃণমূলকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন আগের সরকার শিল্প নিয়ে চরম উদাসীন ছিল। এরাজ্যের শিল্পপতিরা উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে বিনিয়োগ করতে বাধ্য হয়েছেন। শিল্পপতিদের ওপর যে দলীয় দখলদারি চলছিল, তার অবসান হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন নতুন সরকারের আমলে শিল্পস্থাপনে কোনও তোলাবাজি কাটমানি সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। বাংলার শিল্পের প্রধান অন্তরায় জমি জট নিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন শিল্পের প্রসারে সুনির্দিষ্ট জমি নীতি প্রয়োজন। যাতে শিল্পপতিরা আইন জটিলতামুক্ত জমি পান। সেদিকে নতুন সরকার নজর দেবে।

    শিল্পপতিদের আশ্বস্ত করে বলেছেন রাজ্যে বিনিয়োগ করতে কোথাও কোনও সমস্যার আর সম্মুখীন হতে হবে না।