
যাত্রী বোঝাই বোলেরো ম্যাক্স এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে সোমবার গভীর রাতে বর্ধমানের জামালপুর থেকে পুজো দিয়ে রানাঘাটে বোলেরো গাড়িতে ফিরছিলেন কয়েকজন।
ফুলিয়া চটকাতলা এলাকায় তাঁদের বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুতগতিতে আসা ডাম্পারের সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আরেকজনের।
দুর্যটনায় পা বাদ গিয়েছে, বোলেরো গাড়ির ড্রাইভারের। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। ঠিক কি কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।








