গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International পাকিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ২ পুলি-সহ অন্তত ৮

    পাকিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ২ পুলি-সহ অন্তত ৮

    0
    22
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণে আট জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ঘটনায় দুই পুলিশ অফিসার-সহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
    ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয়েছে উদ্ধারকার্য। মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের লাকি মারওয়াত এলাকার একটি জনবহুল বাজারে আত্মঘাতী বোমা হামলায় বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ হয়। তাতে দুই নিরাপত্তা আধিকারিক-সহ কমপক্ষে আট জন নিহত হয়েছেন বলে পাকিস্তানের পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায়। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই তিন চাকার অটোরিকশায় বিস্ফোরণ ঘটায়।