
খাস কলকাতায় গ্রেফতার করা হয়েছে মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা-কে। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা রাখা হয়েছিল। উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
গ্রেফতার মাওবাদীদের ওই নেত্রী নদিয়ার চাকদহের বাসিন্দা। এই মাওনেত্রীর নামে ঝাড়খণ্ডে একাধিক মামলা রয়েছে। পুলিশের কাছে খবর যায়, ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় রয়েছেন মাওনেত্রী। সেই খবর পেয়েই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা জানান, উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাধাই পাত্র নামে এক মাওনেতা আত্মসমর্পণ করেছেন। তিনি দীর্ঘদিন মাও কাজকর্মে যুক্ত ছিলেন। মঙ্গলবার তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধাই বলেছেন, জঙ্গলে যাঁরা সঙ্গী রয়েছেন, তাঁদের অনুরোধ সমাজের মূলস্রোতে ফিরে আনা হোক।








