গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National জ্বালানি নিয়ে ভয় নেই! ৬৯ দিনের মজুত তেল : হরদীপ

    জ্বালানি নিয়ে ভয় নেই! ৬৯ দিনের মজুত তেল : হরদীপ

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লেও, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ফের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।
    মঙ্গলবার সিআইআই অ্যানুয়াল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে ভারতের কাছে ৬৯ দিনের ক্রুড অয়েল ও এলএনজি মজুত রয়েছে। পাশাপাশি এলপিজিরও ৪৫ দিনের পর্যাপ্ত স্টক রয়েছে।
    ফলে চিন্তার কোনও কারণ নেই। মন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে চাহিদা বাড়লেও দেশে রান্নার গ্যাসের সরবরাহে কোনও সমস্যা হয়নি। বরং পরিস্থিতি সামাল দিতে এলপিজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। তাঁর কথায়, আগে যেখানে প্রতিদিন ৩৫ হাজার থেকে ৩৬ হাজার টন এলপিজি উৎপাদন হত, সেখানে এখন তা বাড়িয়ে প্রায় ৫৪ হাজার টনে নিয়ে যাওয়া হয়েছে। দেশের কোথাও গ্যাসের ঘাটতি বা সরবরাহ বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।