
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে গোটা দেশে হুলস্থুল পড়ে গিয়েছে। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই ১৫ জনকে আটক করেছে। অন্যদিকে, জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে মণীশ নামে এক ব্যক্তিকে।
সন্দেহ করা হচ্ছে, তিনি এই প্রশ্নপত্র ফাঁসের মূলচক্রী। শুধু তা-ই নয়, এই দুর্নীতির শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, প্রশ্নপত্র রাজস্থানের সিকার জেলা থেকেই ফাঁস হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতেই রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই ঘটনায় দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন পরীক্ষার্থীরা। নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এই প্রথম নয়। ২০২৪ সালেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।








