
যেখানে সন্দেহ রয়েছে এবং মনে হচ্ছে নিয়ম মেনে কাজ হয়নি, সবকিছুই রিভিউ করা হবে, এমনই জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, মেসিকাণ্ডে কলকাতাকে যেভাবে বদনাম করা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত, তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে, সেই অর্থ ফেরানোর বিষয়টিও খতিয়ে দেখা হবে। একইসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, কারখানা এবং ব্যবসা সব জায়গায় বেআইনি কাজ চলছে। বিদ্যুতের সংযোগ অবৈধ। মগরাহাটে বিদ্যুৎ দফতর অবৈধ সংযোগ কাটতে গেছিল। তাদের ওপর আক্রমণ করা হয়েছিল।
পুলিশ পালিয়ে এসেছিল। ব্যবসা করব। পয়সা কামাবো। সরকারকে দেব না। এটা চলবে না। সরকারের সঙ্গে যুক্ত লোক অবৈধ কাজ করে। এসব আর চলবে না।





