
দেশে বাড়তে থাকা জ্বালানি সঙ্কট আর ইরান-যুদ্ধের প্রভাবের মধ্যে সংযমের বার্তা দিয়ে এবার নিজেই উদাহরণ তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে পেট্রল-ডিজেল কম খরচ করার পরামর্শ দেওয়ার পর, এবার নিজের কনভয়ের গাড়ির সংখ্যাই একধাক্কায় অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এরপরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় -এও গাড়ির সংখ্যা অর্ধেক করা হয়েছে। এদিকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়েও গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানো হয়েছে বলে খবর। এদিকে প্রধানমন্ত্রীর বহরে এবার বাড়বে ইলেকট্রিক গাড়ির ব্যবহার, যা কার্যতই দেশকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পথ দেখানোর নতুন উদ্যোগ।সূত্রের দাবি, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এস পি জি-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে কনভয়ের গাড়ির সংখ্যা কমানো হয়, তবে নিরাপত্তার নিয়ম যাতে কোনওমতেই ক্ষুণ্ণ না হয়। নির্দেশ পাওয়ার পরই এস পি জি পরিবর্তন কার্যকর করতে শুরু করেছে।প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, কনভয়কে ধাপে ধাপে ইভি-নির্ভর করতে হবে। তবে এজন্য নতুন গাড়ি কেনা চলবে না, বরং যে গাড়ি রয়েছে সেগুলি দিয়েই রদবদল করতে হবে।এদিকে,প্রধানমন্ত্রীর উদ্যোগের পর একাধিক কেন্দ্রীয় মন্ত্রকও জ্বালানি-সাশ্রয়ের পথ খুঁজছে।
বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলও নিজের নিরাপত্তা বহরে এসকর্ট ভেহিকল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।








