
সিবিআই ডিরেক্টর নিয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সিবিআই ডিরেক্টর নিয়োগ প্যানেলের বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী নিজেই সে কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন,প্রধানমন্ত্রীকে লিখে সিবিআই ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাঁর ভিন্নমত নথিভুক্ত করেছেন। একটি পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন না। বিরোধী দলনেতা কোনও রাবার স্ট্যাম্প নন।উল্লেখ্য বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের মেয়াদ ২৫ মে শেষ হওয়ার কথা। তাঁর উত্তরসূরী মনোনীত করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, প্রধানমন্ত্রী মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে গঠিত প্যানেলের বৈঠক বসেছিল।
সেখানেই রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল দ্বিমত পোষণ করেছেন এবং সরকারি প্রক্রিয়ার বিরোধিতা করে একটি নোট অফ ডিসেন্ট জমা দিয়েছেন।






