গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs তোলাবাজি, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলর

    তোলাবাজি, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলর

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো। তিনি বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
    বুধবার বারাকপুর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, ফ্ল্যাটে ভাড়াটে সমস্যা মেটানোর নাম করে টাকা তুলতেন তিনি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারই শান্তনুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় থানায়। রীতা রায় নামে বরাহনগরেরই এক বাসিন্দা অভিযোগ জানান থানায়। মহিলার অভিযোগ, ফ্ল্যাটের ভাড়াটে সংক্রান্ত সমস্যা মেটানোর নাম করে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে টাকা তুলেছেন শান্তনু। ২০২৪-২০২৬ সালের মধ্যে শান্তনু তাঁর কাছ থেকে দফায় দফায় ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। এ ছাড়া ফ্ল্যাটে জোর করে ভাড়াটে বসানোরও অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে।
     ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে বাড়িতে প্রবেশ, তোলাবাজি, হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫), ৩৫১(৩), ৩(৫) ধারায় অভিযোগ দায়ের হয়েছে শান্তনুর বিরুদ্ধে।