গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বেআইনি কারখানার বিদ্যুৎ-জল কাটার নির্দেশ মুখ্যমন্ত্রীর

    বেআইনি কারখানার বিদ্যুৎ-জল কাটার নির্দেশ মুখ্যমন্ত্রীর

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তপসিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার শহরের সমস্ত অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কেটে দেওয়া হবে জলের লাইনও।
    নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তিলজলা থানা এলাকার তপসিয়ায় যে কারখানায় আগুন লেগেছিল, সেই বহুতল অবৈধ ভাবে নির্মিত। তা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যাঁদের সতর্ক হওয়া প্রয়োজন, তাঁরা যেন এখন থেকেই সতর্ক হয়ে যান। তিলজলার ঘটনা নিয়ে চারটি দফতরের সমন্বয়ে একটি কমিটি গড়েছিলেন। সকালেই তার রিপোর্ট দিতে বলেছিলেন। কমিটির রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তা রাজ্যের ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে অশনিসঙ্কেত। তিনি বলেছেন, তিলজলার ওই কারখানার কোনও বিল্ডিং প্ল্যান নেই। আগুন থেকে সুরক্ষার যে সাধারণ ব্যবস্থা থাকার কথা, তা-ও সেখানে ছিল না।
    সম্পূর্ণ অবৈধ ভাবে কারখানা চলছিল। পুর ও নগরোন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, এক দিনের মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে দিতে হবে।