গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports চোটে বিশ্বকাপ স্বপ্ন ভাঙল ‘মেসিনহো’র

    চোটে বিশ্বকাপ স্বপ্ন ভাঙল ‘মেসিনহো’র

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে সেই দলে জায়গা হয়নি চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাওর, যিনি,মেসিনহো নামেই বেশি পরিচিত।

    লিওনেল মেসি ও রোনালদিনহোর খেলার ধরণ ও সৃজনশীলতার সঙ্গে মিল রেখেই ব্রাজিলের ফুটবল মহলে এস্তেভাওকে,মেসিনহো নামে ডাকা হয়। ছোট বয়স থেকেই অসাধারণ ড্রিবলিং, গতি ও আক্রমণভাগে প্রভাবের কারণে তিনি আলোচনায় উঠে আসেন।তবে ইনজুরিই এবার বিশ্বকাপ স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াল এই তরুণের। গত এপ্রিল মাসে চেলসির হয়ে খেলতে গিয়ে ডান উরুতে চোট পান ১৯ বছর বয়সী এস্তেভাও।এরপর থেকেই বিশ্বকাপে তার খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়। বলা হয়েছে, ব্রাজিল ও চেলসির মেডিক্যাল টিম তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারেনি। তাই শেষ পর্যন্ত তাকে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় রাখা হয়নি।বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার সম্ভাবনা সম্পর্কে এস্তেভাও নিজেও অবগত ছিলেন বলে জানা গেছে।চিকিৎসার জন্য প্রাক্তন ক্লাব পালমেইরাসে ফেরার সময় তাকে বেশ হতাশ দেখিয়েছে।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তরুণ এই ফরোয়ার্ডের বড় ফ্যান হিসেবে পরিচিত। বিশ্বকাপের আগে তাকে দলে পাওয়ার আশাও ছিল তার।

    কিন্তু ইনজুরির কারণেই সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো না।উল্লেখ্য গত সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করেছিলেন এস্তেভাও।