গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বড় ধাক্কা খেল আর্সেনাল

    বড় ধাক্কা খেল আর্সেনাল

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    সিজনের শেষ সময়ে এসে বড় ধাক্কা খেল আর্সেনাল। হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটে সিজনের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট।

    প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের ১-০ গোলে জয়ের ম্যাচে ২৮ মিনিটে মাঠ ছাড়েন হোয়াইট। এমিরেটস স্টেডিয়ামের ক্লাবটি এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের চোটের কথা জানায়।তাকে ছাড়াই প্রিমিয়ার লিগের বাকি দুই ম্যাচের পাশাপাশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে হবে আর্সেনালকে। লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। তবে পেপ গুয়ার্দিওলার দলের হাতে একটি ম্যাচ বেশি আছে।হোয়াইটকে হারানো আর্তেতার দলের জন্য অনেক বড় ধাক্কা, কারণ আরেক রাইট-ব্যাক ইউরিয়েন টিম্বারও চোটের কারণে মাঠের বাইরে আছেন।এই অবস্থায় আগামী ১১ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হোয়াইট সময়মতো ফিরতে পারবেন কি-না, তা এখনও স্পষ্ট নয়।গত মার্চে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র হওয়া প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন হোয়াইট। ম্যাচটিতে দলের একমাত্র গোলটি করলেও, কিছু দর্শকের দুয়োর শিকার হন তিনি। ২০২২ সালের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে স্বেচ্ছায় আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাওয়ার পর ইংল্যান্ডের হয়ে তার প্রথম ম্যাচ ছিল এটি।

    পরে জাপানের বিপক্ষে ১-০ গোলে হারা প্রীতি ম্যাচেও খেলেন তিনি।ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন হোয়াইট।