গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সরকারি ও সরকার পোষিত স্কুলে গরমের ছুটি বৃদ্ধি

    সরকারি ও সরকার পোষিত স্কুলে গরমের ছুটি বৃদ্ধি

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের সরকারি ও সরকার পোষিত সব স্কুলে গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে। জানানো হয়েছে আগামী ৩১ মে পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে।
    স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্কুলশিক্ষা দফতরের সচিবের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।১১ মে থেকে শুরু হয়েছিল গ্রীষ্মকালীন অবকাশ। আগামী ১৮ মে স্কুল খোলার কথা ছিল। কিন্তু সে সূচি পরিবর্তিত হয়েছে। দফতরের এক কর্তা জানান, আগামী ১ জুন সব স্কুল খুলবে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। গত কয়েক বছরে রাজ্যে গরমের ছুটির বহর বেড়েছে বেশি খানিকটা। আবহাওয়ার কারণেই প্রচলিত এক মাসের গ্রীষ্মাবকাশ বাড়িয়ে দেড় মাস করে দিতে হচ্ছিল।
    কিন্তু বাৎসরিক ক্যালেন্ডারে গরমের ছুটির মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছিল। কেন গ্রীষ্মের ছুটিতে কাঁচি চলল, তা নিয়ে প্রশ্ন উঠছিল শিক্ষকমহলে।