
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই তিলজলায় কারখানা-সহ জোড়া বিল্ডিং ভাঙতে অ্যাকশনে পুলিশ -পুরসভা। বুধবার বিকেলে তিলজলায় ৪ থেকে ৫টি পৌঁছয় বুলডোজার।
এছাড়াও একাধিক শ্রমিক বাড়ি ভাঙার কাজ করছেন। প্রশাসনের কাজে যাতে কোনও বাধা না আসে, এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। যে কারখানায় মঙ্গলবার আগুন লাগে, সেটি অবৈধ বলে এ দিনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও অবৈধ নির্মাণ চলবে না। এর পরেই বিল্ডিং ভাঙতে ঘটনাস্থলে টিম হাজির। পুরো বাড়ি ফাঁকা করিয়ে দেওয়া হয়েছে। যা জিনিস আছে সব সরিয়ে নিচ্ছেন বাড়ির লোকেরা। ২টি বাড়ি ভাঙার কাজ শুরু করে দিয়েছে। এদিন কয়েকজন বাসিন্দা বিল্ডিং ভাঙার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এলাকা কার্যত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ ফোর্স, কেন্দ্রীয় বাহিনী ও পৌরসভার অধিকারীরকরা উপস্থিত আছেন। এই মুহূর্তে এই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।








