দিল্লিতে ফের বাসে মহিলাকে গণধর্ষণ! গ্রেফতার ২ 

0
33
ছবি সৌজন্যে : এক্স
ফের বাসের মধ্যে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রাজধানী দিল্লিতে। ১৪ বছর আগে, ২০১২ সালে দিল্লিতে বাসের মধ্যে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তাঁর।
তা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনার স্মৃতি উস্কে এ বার ফের দিল্লিতে বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাসচালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনায় ব্যবহৃত বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদসংস্থা অনুযায়ী, ঘটনার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ধৃতদের পরিচয় পুলিশের তরফে এখনও জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ধৃতেরা ওই বাসেরই চালক এবং কন্ডাকটর। অভিযোগ উঠছে, দু’দিন আগে তাঁরা ওই মহিলাকে গণধর্ষণ করেছেন। সংবাদসংস্থা জানাচ্ছে, ১২ মে একটি স্লিপার বাসে ওই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে মহিলার বয়ান সংগ্রহ করেছে পুলিশ।