
কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়।
এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শমীক জানিয়েছেন, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার থেকে আইনের শাসন চলবে। ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁর দাবি, তৃণমূলই তৃণমূলকে মারছে। আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছেন। আর সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। তাঁদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়াতে হবে। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে।
শমীক আরও জানান, ৪ তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তাঁরা দলের কেউ নয়। কোনও অশান্তিকে দল বরদাস্ত করবে না।








