গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Lifestyle সকালে কুসুম গরম জলেতে মধু

    সকালে কুসুম গরম জলেতে মধু

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রাকৃতিক উপাদানে ভরপুর মধু শরীরের জন্য বেশ উপকারী। আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সবারই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে।ওজন কমাতে অনেকে সকালে কুসুম গরম জলেতে মধু মিশিয়ে খান। 

    হজমশক্তি বাড়াতেও মধু বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। সকালে কুসুম গরম জলেতে মধু খেলে শরীরের জন্য উপকার হতে পারে।কারণ, মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মৌসুমি ঠান্ডা-কাশি থেকেও কিছুটা সুরক্ষা মিলতে পারে। এদিকে, খালি পেটে কুসুম গরম জলের সঙ্গে মধু খেলে হজম প্রক্রিয়া সহজ হতে পারে। এটি পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে এবং গ্যাস বা অম্বলের সমস্যাও কমাতে সাহায্য করতে পারে। অনেকে ওজন কমানোর জন্যও এই পানীয় পান করেন। মধু শরীরে প্রাকৃতিক শক্তি জোগায় এবং অতিরিক্ত খিদে কমাতে সাহায্য করতে পারে। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমে। আবার,পর্যাপ্ত জল ও প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে শরীরের ভেতর থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে মধু। নিয়মিত পান করলে ত্বকে সতেজ ভাব আসতে পারে।

    এই অবস্থায়,সকালে এক গ্লাস কুসুম গরম জলেতে মধু শরীরে দ্রুত শক্তি জোগাতে সহায়তা করে। ক্লান্তি দূর করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে এই অভ্যাস। যেভাবে খাবেন,এক গ্লাস কুসুম গরম জলেতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।তবে অতিরিক্ত মধু খাওয়া ঠিক নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু খাওয়া উচিত। এছাড়া ফুটন্ত গরম জলেতে মধু মেশানো উচিত নয়, এতে মধুর প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হতে পারে।